ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে শ্রেণি কার্যক্রম চালুর লক্ষে প্রস্তুতি গ্রহণ বিষয়ক মতবিনিময়

    লালমোহনে শ্রেণি কার্যক্রম চালুর লক্ষে প্রস্তুতি গ্রহণ  বিষয়ক মতবিনিময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভোলার লালমোহন উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চালুর লক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও সরকারি নির্দেশনা বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    লালমোহন উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে  লালমোহন উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন  আহমেদ। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম।  মতবিনিময় সভায়  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল  ইসলাম ও একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল শিক্ষা অধিদপ্তরের প্রদত্ত নির্দেশনা মেনে স্কুল, কলেজ, মাদরাসা খোলার ব্যাপারে সরকারি নির্দেশনা  বিষয়ে আলোচনা করেন। 

    সভায় বক্তরা বলেন যেহেতু দীর্ঘ প্রায় ১৭ মাস পর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে তাই সকলকে সরকারি নির্দেশনা অবশ্যই মেনে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। নির্দেশনা অনুযায়ী রুটিন তৈরি করে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে পাঠদান নিশ্চিত করতে হবে।  রুটিন অনুযায়ী শ্রেণিকক্ষ পরিচালনা করতে হবে।  মনিটরিং টিম,  তাপমাত্রা মাপার যন্ত্র, আইসুলেশন বেড, প্রাথমিক চিকিৎসার উপকরণসহ শিক্ষক শিক্ষার্থী সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। সকল শিক্ষক ও  শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য সাবান ও পানির ব্যবস্থা করতে হবে। এ সময় লালমোহন উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।  

     

     

     

    শংকর মজুমদার / এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ