ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  •  লালমোহনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

     লালমোহনে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে মো. লাল মিয়া (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক লাল মিয়া ওই এলাকার হমার বাড়ির মৃত হামিদ মিয়ার ছেলে। 
    জানা যায়, সকালে কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তার বাড়ির পাশের বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে উঠে লাল মিয়া। এসময় গাছের একটি ডাল কাটলে, সে ডাল বিদ্যুতের তারের উপর পড়ে। এতে মুহুর্তেই বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায় ওই শ্রমিক। পরে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দেয়া হয়নি।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ