ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চরফ্যাসনে বসতঘরে স্প্রে করে চুরি

    চরফ্যাসনে বসতঘরে স্প্রে করে চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচায় চেতনানাশক স্প্রে দিয়ে একই পরিবারের সদস্যদেরকে অজ্ঞান করে বসতঘরে চুরি সংঘটিত হয়েছে।

    বুধবার গভীর রাতে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বেড়িবাঁধ সংলগ্ন মহিজ মিস্ত্রি বাড়ির শাহ আলমের স্ত্রী জহুরা ও মেয়ে সাদিয়াসহ তার পরিবারের সদস্যদের অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।

    বাড়ির লোকেরা জানিয়েছেন, গভীর রাতে অচেনা কয়েকজন লোক ঘরের জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে শাহ আলমের পরিবারের সবাই অজ্ঞান করে ফেলে। পরে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় ১ লাখ টাকার মালামাল নিয়ে চোর চক্র পালিয়ে যায়। পরে বাড়ির লোকদের সহায়তায় তার পরিবারের সদস্যদের উদ্ধার করে দক্ষিণ আইচা পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান।

    দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, অজ্ঞান অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে শুনছি রোগী সুস্থ হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

     

     

    সেলিম রানা/এইচকেআর 


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ