ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় লালমোহনে দোয়া 

    তোফায়েল আহমেদের সুস্থ্যতা কামনায় লালমোহনে দোয়া 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সুস্থতা কামনা করে লালমোহনে খতমে কুরআন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের উদ্যোগে পৌর এলাকার সকল মসজিদের ইমাম ও কওমী মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    টেলিকনফারেন্সে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহান রাব্বুল আলামিনের দোয়ায় আমাদের নেতা তোফায়েল আহমেদ সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি দ্বীপ জেলা ভোলার উন্নয়নসহ জাতীয় রাজনীতিতে শেখ হাসিনার আস্থাভাজন ও সহযোদ্ধা হিসেবে অতীতে কাজ করেছেন। একইভাবে তিনি আগামীতে জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে আমাদের জাতীয় রাজনীতি এবং আমাদের ভোলার উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়ীত্ব পালন করবেন। 

    এসময় উপস্থিত ছিলেন কালমা ইউনিয়নের চেয়ারম্যান আকতার হোসেন, পৌর কাউন্সলর জাহিদুল ইসলাম নবীন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহমেদ বেপারী, উপজেলা ওলামা লীগ সভাপতি মাও. শাহে আলম প্রমূখ। 
     

     

     

    শংকর মজুমদার/এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ