ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • আপেলের অর্ডার দিয়ে পেলেন ‘অ্যাপলের আইফোন’!

    আপেলের অর্ডার দিয়ে পেলেন ‘অ্যাপলের আইফোন’!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুপারশপ থেকে কিছু আপেল কিনতে চেয়েছিলেন নিক জেমস। আপেল কিনতে অর্ডারও করেছিলেন তিনি। কিন্তু তা বাসায় এসে পৌঁছানোর পরই নিকের চক্ষু চড়কগাছ। এ তো আপেল নয়, চলে এসেছে অ্যাপলের বিশেষ সংস্করণের আইফোন!

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের টুইকেনহামে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। নিক জেমস বিখ্যাত টেসকো নামের বহুজাতিক সুপারশপে আপেল কেনার অর্ডার দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে যখন পণ্য এসে পৌঁছাল, তখন দেখা গেল ব্যাগে আছে অ্যাপল কোম্পানির তৈরি আইফোনের একটি সেট।

    নিক জেমস বলেন, ‘আমি চমকে গিয়েছিলাম, একেবারে স্তম্ভিত বলা যায়। আর যা-ই হোক, অ্যাপলের আইফোন পাওয়ার প্রত্যাশা আমার কখনোই ছিল না।’

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বহুজাতিক সুপারশপ টেসকো কোম্পানি সাম্প্রতিক সময়ে ক্রেতাদের বিশেষ উপহার দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই সৌভাগ্যবান ক্রেতাদের বিনা মূল্যে দেওয়া হচ্ছে আইফোন। এভাবেই আইফোন পেয়ে গেছেন নিক জেমস। আইফোনের পাশাপাশি উপহার হিসেবে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ও এয়ারপডও দেওয়া হচ্ছে। 

    আইফোনের সঙ্গে একটি চিরকুটও পেয়েছেন নিক জেমস। তাতে লেখা আছে, ‘কিছু আপেল চেয়েছিলেন? আপনি এখানে অ্যাপলের তৈরি আইফোনের বিশেষ সংস্করণ পেয়েছেন হয়তো!’

    টেসকো কোম্পানি এক বিবৃতিতে বলেছে, ১৮ এপ্রিল পর্যন্ত এই বিশেষ উপহার প্রদান কার্যক্রম চালানো হবে। উপহারের তালিকায় ৮০টি পণ্য আছে। ক্রেতাদের অর্ডার করা নির্দিষ্ট পণ্যের বদলে এসব উপহার দেওয়া হবে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ