ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একদিনে ৮ শিশু হাসপাতালে ভর্তি 

    আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একদিনে ৮ শিশু হাসপাতালে ভর্তি 
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়া আক্রান্ত হয়ে একদিনে ৮ শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এছাড়াও আউডডোরে প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। বৈরী আবহাওয়ার কারনে কখনও ঠান্ডা আবার কখনও গরম, এ কারনেই নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিউমোনিয়া আক্রান্ত হয়ে উপজেলার কালুপাড়া গ্রামের আহসান হাবিবের দুই বছরের মেয়ে অনিমা, একই গ্রামের তাহের মিয়ার তিন মাসের ছেলে তামিম, নোমান ইসলামের ২৩ মাসের ছেলে জোনায়েত ইসলাম, পূর্ব সুজনকাঠি গ্রামের আনিচ মোল্লার দুই বছরের মেয়ে সোয়াইদা, আহুতিবাটরা গ্রামের সুখদেব মল্লিকের ছয় বছরের মেয়ে সমিতা মল্লিক, বারপাইকা গ্রামের জয়ন্ত হালদারের তিন বছরের মেয়ে রক্তিমা হালদার, দক্ষিণ শিহিপাশা গ্রামের রাজু হাওলাদারের পাঁচ মাসের মেয়ে রাফসানা ও মধ্য শিহিপাশা গ্রামের হাসান শেখের নয় মাসের মেয়ে মরিয়ম আক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

     নিউমোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণেই শিশুদের নিউমোনিয়া দেখা দিয়েছে। সেক্ষেত্রে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। এই সময়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি আক্রান্ত হলে চিকিৎসা নিতে হবে বলেন তিনি।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ