ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দেড় মাস আগে বাড়ি নির্মাণের জন্য দেশে এসে প্রাণ গেল প্রবাসীর

    দেড় মাস আগে বাড়ি নির্মাণের জন্য দেশে এসে প্রাণ গেল প্রবাসীর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেড় মাস আগে বাড়ি নির্মাণের সৌদি আরব থেকে দেশে আসেন রফিজল (৩৫) নামে এক যুবক। কিন্তু বৈদ্যুতিক মোটর দিয়ে নির্মাণাধীন ঘরে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

    সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পলপান (পালোয়ান) বাড়িতে। নিহত রফিজল ওই ওয়ার্ডের পলপান বাড়ির ইউনুছের ছেলে। 

    নিহতের স্বজনরা জানান, রফিজল একা সোমবার দুপুর দেড়টার দিকে বৈদ্যুতিক মোটরের সাহায্যে তার নির্মাণাধীন পাকা ভবনের কলামে পানি দিচ্ছিলেন। মোটরটি পুকুরের পাড়ে বসানো ছিল। পানি দেওয়ার এক পর্যায়ে মোটরের তারের প্লাগ বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

    এ সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তড়িতাহত হয়ে পুকুরে পড়ে যান। পরে স্বজনরা তাকে পুকুর থেকে তুলে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ