ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দৌলতখানে বখাটের হামলায় স্বামী-স্ত্রী আহত

    দৌলতখানে বখাটের হামলায় স্বামী-স্ত্রী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে দুই বখাটের বিরুদ্ধে এক দম্পতিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

    অভিযোগে জানা গেছে, ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহরুল(২৪) ও তার স্ত্রী সুরমাকে(২২) পিটিয়ে আহত করে স্থানীয় দুই  বখাটে যুবক ইব্রাহীম ও বাহার। ইব্রাহীম ওই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আসকর পাটোয়ারী বাড়ির বাশু পাটোয়ারীর ছেলে। 

    আহত সুরমা বেগম জানায়, শুক্রবার সন্ধ্যার পর সে স্বামীকে সঙ্গে নিয়ে  এক আত্মীয়ের বাড়িতে যায়। সেখান থেকে ফেরার পথে  বখাটে ইব্রাহীম ও বাহার তার হাত ধরে টানাটানি করে। । এসময় প্রতিবাদ করলে বখাটেরা কোমড়ের বেল্ট দিয়ে তার স্বামী শাহরুলকে এলোপাতাড়ি পিটাতে থাকে। একপর্যায়ে শাহরুল অজ্ঞান হয়ে যায়। ওই সময় স্বামীকে বখাটেদের হাত উদ্ধারের চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। সে আরো জানায়, ঘটনার সময় হামলাকারীরা তাকে টেনে-হিঁচড়ে রাস্তার পাশের বাগানে নেওয়ার চেষ্টা করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহীম ও বাহারের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। 

    এ ঘটনায় দৌলতখান থানায় অভিযোগ দায়ের হয়েছে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান,  অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ