ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বরিশালে করোনায় মোট মৃত্যু ১০০

    বরিশালে করোনায় মোট মৃত্যু ১০০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলায় নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে বরিশাল নগরেরই ১৩ জন।

    এছাড়া শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত ২ জন মৃত্যুবরণ করেছেন। ফলে বরিশাল জেলায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০০-তে।

    বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ ও ভোলার আরটি পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মোট আক্রান্তের মধ্যে বরিশাল নগরের ১৩ জন ছাড়াও বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, মেহেন্দিগঞ্জের ৩ জন, হিজলা ১ জন, বাবুগঞ্জে ৭ জন, আগৈলঝাড়ায় ৩ জন, বানারীপাগায় ১ জন এবং উজিরপুর উপজেলার ১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ জন।

    জেলার সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন জানান, বরিশাল জেলায় এ পর্যন্ত ৫ হাজার ৯৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যারমধ্যে মোট সুস্থ হয়েছে ৫ হাজার ৬৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ১শ জনের।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ