ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বরিশালে রেকটিফাইড স্পিরিট সহ ৩ যুবক ‍আটক

    বরিশালে রেকটিফাইড স্পিরিট সহ ৩ যুবক ‍আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরীর কাউনিয়া ‍এলাকা থেকে রেকটিফাইড স্পিরিট ও মাদক বিক্রয়ের নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে ‍আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

    রোববার (২৯ ‍আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৮।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার (২৮ ‍আগস্ট) রাত সাড়ে ৭ টায় বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন সিটি মার্কেট বাকলার মোড়  ‍এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে ৩৫ বোতল রেকটিফাইড স্পিরিট এবং মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৭১০ টাকাসহ ‍আটক করে র‌্যাব-৮।

    আটককৃতরা হলেন, নগরীর ৪ নং ওয়ার্ড ভাটিখানা ‍এলাকার মৃত ডা. ইয়াকুব আলীর ছেলে মনিরুল ইসলাম(৪৭), ‍একই ‍এলাকার মৃত জগদীশ দাসের ছেলে নাথু দাস(৩৫) ও ‍উজিরপুর ‍উপজেলার নারীকেলী ‍এলাকার সুকলাল মন্ডলের ছেলে গোপাল মন্ডল (২৮)।

    বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম জানান, ‍এ ঘটনায় র‌্যাব-৮ ‍এর পক্ষ থেকে কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ