ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জলদস্যু আটক

    দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ জলদস্যু আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ফজলু (২৮) নামে এক জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। 

    মঙ্গলবার (২৪ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার ভবানীপুর  লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে  তাকে আটক করা হয়। এ সময় ১টি দেশীয় সুটার গান, ১ টি দা, কাচি, চাকু ও ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

    আটককৃত ফজলু বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর গ্রামের হাফেজ মাঝির ছেলে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা এসএম লে. তাহসিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালায়। ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যুদের ধরার চেস্টা করলে দস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছোড়ে। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। ৭ রাউন্ড গুলি বিনিময়ের পর কোস্টগার্ড ফজলুকে অস্ত্রসহ আটক করে। এ ঘটনায় দৌলতখান থানায় একটি মামলার  প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ