ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বরিশালে র‌্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

    বরিশালে র‌্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। পৃথক অভিযানে জেলার গৌরনদী এবং মুলাদী থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৭৩০ গ্রাম গাঁজা এবং ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ  ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন সংশ্লিষ্টরা। 

    ২৪ আগস্ট গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গৌরনদী থানার মাহিলাড়া বাজার এলাকা থেকে ৭৩০ গ্রাম গাঁজাসহ উত্তম করাতী নামক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। 

    অপরদিকে মূলাদী বাজার সংলগ্ন এলাকা থেকে মাদক বেচাকেনার অভিযোগে মোঃ নজরুল ইসলাম শিকদার ও মোঃ সালাম মাঝিকে আটক করেন র‌্যাবের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ নুর ইসলাম ও ডিএডি মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে গৌরনদী এবং মুলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ