ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • লঞ্চের ছাদে ডিজে পার্টি, বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ১৫

    লঞ্চের ছাদে ডিজে পার্টি, বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    লঞ্চে মাইক লাগিয়ে চলছিল ডিজে পার্টি, ছাদের উপর নাচানাচি করছিল করছিল একদল তরুণ। এক পর্যায়ে নদীর ওপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে যায় কয়েকজন। এতে প্রায় ১৫ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 
    সোমবার রাত ১০টায় কুমিল্লার গোমতী নদীতে মেসার্স বাদল সরকার অ্যান্ড সন্স নামক লঞ্চে এ ঘটনা ঘটে। 

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিতাস উপজেলার দড়িকান্দি ব্রিজের পূর্ব পাশে লঞ্চটির দোতলায় নাচানাচি করছিল একদল তরুণ। এ সময় নদীর ওপর থাকা বিদ্যুতের তারের সঙ্গে বেশ কয়েকজন জড়িয়ে পড়েন। তিনজন নদীতে পড়ে গেলে দুজনকে উদ্ধার করা হয়।  

    ধারণা করা হচ্ছে, এখনো একজন নিখোঁজ। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

    আহতদের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া কয়েকজনকে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

    বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা পুলিশের ওসি সুধীন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শুনেছি একজন নিখোঁজ এবং ১৫-১৬ জন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছে। কেউ নিখোঁজ কিনা নিশ্চিত করা যায়নি। বিষয়টি নিশ্চিত হলে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ