তালুকদার ল্যাবরেটরিজের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ তালুকদারের ইন্তেকাল

বরিশাল নগরীর বিএম কলেজ রোডের তালভিটা দ্বিতীয় গলির বাসিন্দা, তালুকদার ল্যাবরেটরিজের প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৬ জুন) সকাল পৌনে ৯ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা নামাজ আজ বাদ আছর বিএম কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক মতবাদের সম্পাদক এবং বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এইচকেআর