ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ক্লিনিকে ৫০০ টাকায় টিকা : গ্রেফতার মালিক রিমান্ডে

    ক্লিনিকে ৫০০ টাকায় টিকা : গ্রেফতার মালিক রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবৈধভাবে করোনার মডার্নার টিকা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ ক্লিনিকের মালিক বিজয়কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার। 

    বৃহস্পতিবার পুলিশ তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেছিল। দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছিল পুলিশ। সেদিন বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আজ রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজ রিমান্ড শুনানি নিয়ে তার রিমান্ড মঞ্জুর করা হলো।

    এর আগে গত বুধবার রাতে ওই ক্লিনিক থেকে মডার্নার দুটি অ্যাম্পুল পাওয়া যায় এবং মডার্না টিকার ২২টি খালি বক্সসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।
    সেদিন পুলিশ বলেছিল, ‌‘গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ওই ক্লিনিকে অবৈধভাবে  প্রতি ডোজ ৫০০ টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেওয়া হচ্ছে। এমন খবর পেয়েই পুলিশ সদস্যরা ছদ্মবেশ ধারণ করে, ওই ক্লিনিকে যান এবং টিকা কেনার কথা জানান। অভিযুক্ত ব্যক্তি প্রথমে টাকার বিনিময়ে টিকা দিতে রাজি হলেও পরে মত বদলান। এরপর পুলিশের সন্দেহ হলে, রাতে ওই ক্লিনিক ও তার বাসায় অভিযান চালানো হয় এবং টিকার বাক্স ও অ্যাম্পুল উদ্ধার করা হয়।’


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ