ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • এ দেশে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই: হানিফ

    এ দেশে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই: হানিফ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, স্বাধীনতাবিরোধী চক্র শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি, বঙ্গবন্ধু পরিবারে তাদের ভয় ছিল- আওয়ামী লীগ দল নিয়ে তাদের ভয় ছিল। তাই পরবর্তীতে গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা চালায় সেই চক্র। বঙ্গবন্ধু হত্যায় যেভাবে বিএনপি প্রত্যক্ষভাবে জড়িত ছিল, ঠিক তেমনি শেখ হাসিনাকে হত্যাচেষ্টায়ও খালেদা জিয়ার দল জড়িত ছিল। তা না হলে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে পারতো।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাতাদবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ময়ুরকুঞ্জ কনভেনশন হলে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    হানিফ আরও বলেন, এ দেশে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এ দেশের উন্নয়ন কীভাবে করতে হয়, এ দেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করতে হয়, তা কেবল শেখ হাসিনা সরকারই জানে।
    সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ