ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বঙ্গবন্ধুর সমাধিতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

    বঙ্গবন্ধুর সমাধিতে নৌপরিবহন প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং এতিম শিশুদের মধ্য উন্নত মানের খাবার বিতরণ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। 

    রবিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। 

    শ্রদ্ধা নিবেদন তিনি শেষে মোংলা বন্দরের আয়োজনে টুঙ্গিপাড়াস্থ গিমাডাঙ্গা নাসেরিয়া ফাজিল মাদ্রাসা ও এতিমখানায় দুস্থ ও এতিম শিশুদের মধ্যে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ করেন। এসময় তিনি নিজ হাতে এতিম শিশুদের প্লেটে খাবার তুলে দেন। 
    পরে বাদ জোহর টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরা কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। 

    এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, অতিরিক্ত ও যুগ্ম সচিব পযায়ের কর্মকর্তাগণ, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এডমিরাল মোহাম্মদ মুসা, টুঙ্গিপাড়া আওয়ামী লীগে সাধারণ সম্পাদক মো: বাবুল শেখ, পৌর চেয়ারম্যান শেখ তোজাম্মেল হক টুটুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মোংলা বন্দরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ