ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • খুলে দেওয়া হলো আসিফ নজরুলের কক্ষের তালা

    খুলে দেওয়া হলো আসিফ নজরুলের কক্ষের তালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. আসিফ নজরুলের কক্ষে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঝুলানো তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকাল ৫টার সময়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের ঝুলানো তালা খুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

    এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের কক্ষ। এটি কারও কোনও ব্যক্তিগত কক্ষ নয়। আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করি। তাই আমরা তালা খুলে দিয়েছি। বিশ্ববিদ্যালয় যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ্য রেখে আমাদের সার্বিক বিষয়ে যত্নশীল ও সহনশীল হওয়া উচিত।’


    এর আগে বুধবার (১৮ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানের কাবুল-তালেবান জড়িয়ে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে অধ্যাপক আসিফ নজরুলের বিভাগীয় কক্ষে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা ও মুক্তিযুদ্ধ মঞ্চ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ