ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • পিরোজপুরে নারী চিকিৎসককে আহত করে চুরির ঘটনায় আটক ২, মালামাল উদ্ধার

    পিরোজপুরে নারী চিকিৎসককে আহত করে চুরির ঘটনায় আটক ২, মালামাল উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসকদের সরকারি বাসভবনের একটি ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে ঢুকে এক নারী চিকিৎসককে পিটিয়ে আহত করে চুরির ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল, ২টি হ্যাক্সো ব্লেড, ৩ হাজার টাকা, ৪৬টি বিভিন্ন কোম্পানীর সিম, ২৫টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়েছে।

     গ্রেপ্তারকৃতরা হল  খুলনা জেলার মাওলার বাড়ি মোড় পশ্চিম টুটপাড়া গ্রামের আব্দুর রহমান পেয়াদারের ছেলে মো: আবু হানিফ (৩৫) এবং  বরগুনা জেলার আঙ্গারপাড়া গ্রামের মৃত আমির চৌকিদারের ছেলে মো. আব্দুল করিম মোল্লা (২৫) ।

     বৃহষ্পতিবার (১৯ আগস্ট) দুপুরে পিরোজপুর সদর থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো বলেন, গোপন সংবাদেও ভিত্তিতে আসামী আবু হানিফকে খুলনা জেলার টুটপাড়া এলাকা থেকে ১৬ আগস্ট গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যে পরেদিন আব্দুল করিমকে বরগুনা জেলার আঙ্গারখালী গ্রামের চান্দুখালী বাজার থেকে গ্রেপ্তার করা হয়। 

    এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল, ২টি হ্যাক্সো ব্লেড, ৩ হাজার টাকা, ৪৬টি বিভিন্ন কোম্পানীর সিম, ২৫টি মোবাইল চার্জার উদ্ধার করা হয় । এদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও অস্ত্র মামলার একাধিক মামলা রয়েছে।  এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার খান্দার খাইরুল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ আ. জা. মো. মাসুদুজ্জামানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ