ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন
  • চেক প্রতারণার অভিযোগে জামায়াতের আমির গ্রেপ্তার

    চেক প্রতারণার অভিযোগে জামায়াতের আমির গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারে চেক প্রতারণা মামলায় চকরিয়া জামায়াতের আমির মোজাম্মেল হককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চকরিয়ার দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমির। 

    বুধবার (১৮ আগস্ট) সকালে চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চেক প্রতারণা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি পলাতক ছিলেন। 

    একটি বেসরকারি ব্যবসায়িক কম্পানির সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও ওই কোম্পানির চেক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মো. যুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ