ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • সিএমএইচে ভর্তি কবি হেলাল হাফিজ

    সিএমএইচে ভর্তি কবি হেলাল হাফিজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়’ কবিতার এই জনপ্রিয় পঙক্তির স্রষ্টা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে জনপ্রিয় এই কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গতকাল মঙ্গলবার (১৭ আগস্ট) ভর্তি করানো হয়েছে।

    জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে বলেন, কবি হেলাল হাফিজের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আগামীকাল তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।


    গত ৮ আগস্ট শারীরিক অবস্থার বিষয়ে আলাপকালে কবি হেলাল হাফিজ বলেন, বয়স হয়েছে। শরীরে মধ্যে নানান রোগ বাসা বেঁধেছ। মাঝে-মাঝেই শারীরিক সমস্যা দেখা দেয়। গত কয়েকদিন ধরে জ্বর আসায় কিছুটা ভয়ে ছিলাম। পরে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় এখন মানসিক প্রশান্তিতে আছি।

    রাজধানীর তোপখানা রোডের একটি আবাসিক হোটেলে একা থাকেন হেলাল হাফিজ। নিজের সবকিছু নিজেকেই করতে হয়। বয়সের কারণে এখন চলাফেরা করতেও কষ্ট হয়।

    কবি হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’। কবিতার জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন এই জনপ্রিয় কবি।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ