ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের
  • পর্নোগ্রাফি ভিডিওসহ ৬ যুবক আটক

    পর্নোগ্রাফি ভিডিওসহ ৬ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বটতলী বাজারে অভিযান চালিয়ে কম্পিউটারে রাখা ১৮টি পর্নোগ্রাফি ভিডিওসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

    বুধবার (১৮ আগস্ট) সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।


    আটকরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর শালুকডুবি গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে মেহেদী হাসান (২৬), একই উপজেলার ইকরগাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে ফারুক হোসেন (২৮), শালবন পাড়া গ্রামের দারাজ উদ্দীন মণ্ডলের ছেলে আরমান হোসেন (২৮), তিলাবদুল নামা পাড়া গ্রামের বদ্দীনাথ হালদারের ছেলে সুজন হালদার (২৪),  জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে একলাছুর রহমান (২১), বানিয়াপাড়া গ্রামের মৃত. হাবিল উদ্দীনের ছেলে শাহিনুর রহমান (২৭)।
     
    কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে বটতলী বাজারে পরিচালিত অখিল মার্কেটে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিওসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় ১৮টি ভিডিওসহ ছয়টি কম্পিউটার সেট জব্দ করা হয়।

    এ ঘটনায় আটকদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ