ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
  • হেরোইনসহ স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেফতার

    হেরোইনসহ স্বেচ্ছাসেবক দলনেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে পৃথক অভিযান চালিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আরেকজনের নাম মেহেদী হাসান আশিক। তিনি উপজেলার তারিকাটা গ্রামের বাসিন্দা।

    সোমবার তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোর্পদ করে  পুলিশ ।  বিচারক মো. সাকিব হোসেন তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

    জানা গেছে, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিলেন।

    রাতে বাদল আমতলী উপজেলার ডাক্তারবাড়ি স্ট্যান্ডে হিরোইন বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই শুভ বাড়ৈই অভিযান চালিয়ে আমতলী-পটুয়াখালী সড়কের ওই স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ২৫ গ্রাম হিরোইন জব্দ করা হয়। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে।

    অন্যদিকে থানার এসআই মো. শহীদুল আলম তারিকাটা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রিরত অবস্থায় মেহেদী হাসান আশিককে গ্রেফতার করেছে। তার শরীর তল্লাশি করে ১১ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

    আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতার দুজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ