ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
  • বরগুনায় মাইক্রো খাদে, চীনা নাগরিকসহ নিহত ৩

    বরগুনায় মাইক্রো খাদে, চীনা নাগরিকসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী-পটুয়াখালী মহাসড়কে মাইক্রোবাস খাদে পড়ে চীনের দুই নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের চালক।

    আমতলীর ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়ায় রোববার রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার সোমবার সকাল ১০টায় এ তথ্য জানিয়েছেন।

    নিহতরা হলেন চীনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কন্সট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং ও দোভাষী প্রকৌশলী ফখরুল হাসান। তারা তিনজনই তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করেন।

    দোভাষী প্রকৌশলী ফখরুল হাসানের বাড়ি ঢাকার গুলশানে।

    আহত মাইক্রোবাস চালক মুসা মৃধার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার খলিশাখালী গ্রামে।

    ওসি শাহ আলম হাওলাদার জানান, রোববার সন্ধ্যায় ঢাকা থেকে একটি ভাড়া মাইক্রোবাসে তারা তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন। পথে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ব্রিকফিল্ড সংলগ্ন কেওয়াবুনিয়ায় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

    খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত গাড়ি চালক মুছা মৃধা করোনায় আক্রান্ত হওয়ায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।

    এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।

    তালতলী আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের দোভাষী তন্ময় বলেন, আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ ও চীনা দূতাবাস নিহত দুই নাগরিকের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ