ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • বঙ্গবন্ধুকে হত্যার পিছনে নেতৃত্বদানকারীদের মুখোশ উন্মোচন করতে হবে-পংকজ নাথ

    বঙ্গবন্ধুকে হত্যার পিছনে নেতৃত্বদানকারীদের মুখোশ উন্মোচন করতে হবে-পংকজ নাথ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ রবিবার সন্ধ্যায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পেছনে নেতৃত্বদানকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। ১৫ ই আগষ্ট পিতৃহত্যার গভীর অপরাধ বোধের সামনে দাঁড় করায় গোটা জাতিকে। বঙ্গবন্ধুর জীবনব্যাপী ভাবনা জুড়ে ছিলো দেশ, মাটি আর মানুষ। 

    বঙ্গবন্ধু পরাধীন জাতিকে কেবল স্বাধীনতা নয় তিনি দিয়েছিলেন মুক্তির পথ। ১৫ ই আগষ্টের হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র। মুক্তিযোদ্ধা পার্ক মাঠে আয়োজিত আলোচনা সভার পূর্বে "যদি রাত পোহালে শোনা যেতো বঙ্গবন্ধু মরে নাই " এই গানের মধ্যেদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। 

    এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার মাহেব হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, মুক্তিযোদ্ধা মাষ্টার আবুয়াল তছলিম খান, মাষ্টার বিষ্ণুপদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান আবদুল কাদের ফরাজি, নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারি খোকন, পৌর কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, সরদার সাইফুল ইসলাম, মনির জমদ্দার, সোহেল মোল্লা, সাইফুল ইসলাম বেপারি, সংরক্ষিত কাউন্সিলর মিতা রানী দাস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ