ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত

    মঠবাড়িয়ায় জাতীয় শোক দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা আ‘লীগ পৃথক জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদায় পালন করেছে। 

    সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুস্প মাল্য অর্পণ পরে পতাকা উত্তোলন শেষে একটি শোক র‌্যালি বের করে। 

    সকাল ১০ উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ সভাপতি ও পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য আজীম উল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান, ওসি মুহা. নূরুর ইসলাম বাদল, আ‘লীগ সহ সভাপতি আরিফ উল হক, ফারুক উজ জামান, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


    দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সংলগ্ন আ‘লীগ কার্যালয় আ‘লীগ সভাপতি ও পৌর মেয়র মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আ‘লীগ সদস্য মো, আশরাফুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, ফারুক উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান আকন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা।


    অপর দিকে বিকেলে ব্যাংকপাড়া আ‘লীগ কার্যালয় পৌর আ‘লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন‘র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম মিয়া, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ সভাপতি আরিফ উল হক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল প্রমূখ। আলোচনা শেষে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয় এবং কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ