ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পরীমণির মুক্তির সমাবেশে যা বললেন আবদুল গাফফার চৌধুরী

    পরীমণির মুক্তির সমাবেশে যা বললেন আবদুল গাফফার চৌধুরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণির মুক্তির দাবি জানিয়েছেন বর্ষীয়ান সাংবাদিক ও কলাম লেখক আব্দুল গাফফার চৌধুরী।

    শনিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে পরীমণির মুক্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে মানবাধিকার কর্মী ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে লন্ডন থেকে মোবাইল ফোনে যুক্ত হন আব্দুল গাফফার চৌধুরী।


    ‘জাস্টিস ফর পরীমণি’ব্যানারে পরীমণির মুক্তির দাবিতে সমাবেশে একাত্মতা প্রকাশ করে মোবাইল ফোনে আব্দুল গাফ্ফার চৌধুরী বলেন, আপনাদের এ আন্দোলনের সঙ্গে আমার আন্তরিক সমর্থন ঘোষণা করছি। পরীমণিকে গ্রেপ্তার করা এবং তাকে হ্যারেস করা বাংলাদেশকে একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করার প্রমাণ। আমি তার তীব্র প্রতিবাদ করি এবং তার অবিলম্বে মুক্তি দাবি করি।

    এর আগেও পরীমণির মুক্তির দাবিতে বিবৃতি দেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলেই নারীদের ক্ষমতায়ন শুরু হয়েছে। সেই জন্যই তার কাছে আমার সবিনয় আবেদন, পরীমনির ব্যাপারে হস্তক্ষেপ করুন। তাকে বিচার থেকে রক্ষা করতে বলি না। তাকে হায়নার গোষ্ঠীর হাত থেকে বাঁচানোর জন্য অনুরোধ জানাচ্ছি।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ