ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মঠবাড়িয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বাসায় হামলার: গ্রেপ্তার ৩

    মঠবাড়িয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের বাসায় হামলার: গ্রেপ্তার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় বাড়ির সীমানার নির্মানাধীন পিলার ও বসত ঘরে ভাংচুরের অভিযোগে মামলা হয়েছে। উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আ’লীগ নেত্রী  মাকসুদা আক্তার বেবী শুক্রবার রাতে ৩ জন নামীয় ও অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এম মামলাটি দায়ের করেন।

    পুলিশ শুক্রবার রাতেই এজাহারভূক্ত আওলাদ মুন্সী (৫৫), জসিম খলিফা (৩০) ও আনসার খলিফা নামে ৩ জনকে গ্রেপ্তার করেছে। মামলার অভিযোগে জানা যায়, জসিম খলিফার সাথে মাকসুদা আক্তার বেবী‘র বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

     শুক্রবার সন্ধার দিকে প্রতিপক্ষ জসিম খলিফার নেতৃত্বে ১০-১২ জন লোক ওই সীমানা পিলার ভেঙে ফেলে ও মাকসুদা আক্তার বেবীর বসত ঘরে হামলা চালিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ও বিভিন্ন মালামাল ভেঙে তছনছ করে ফেলে। 

     মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে । অন্য আসমীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ