ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রাজশাহী মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেলে আরও ১৩ জনের মৃত্যু
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ৮ জন, পাবনার ৩ জন, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে। 

    ১৩ জনের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ, সাতজন উপসর্গ নিয়ে এবং একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।

    রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল  শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন। এই নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩২৫ জন। 

    এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৩০টি নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৫ দশমিক ১৫ শতাংশ।  চাঁপাইনবাবগঞ্জের ৭০ নমুনায় ১৬ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ২২ দশমিক ৮৫ শতাংশ। নাটোরের ১৪১ নমুনায় ২০ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ১৪ দশমিক ১৮ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ