ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • অনলাইন প্লাটফর্মে উগ্রবাদী প্রচার: ৪ জঙ্গি সদস্য গ্রেফতার

    অনলাইন প্লাটফর্মে উগ্রবাদী প্রচার: ৪ জঙ্গি সদস্য গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশে নাশকতার পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নিচ্ছিলেন গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। এজন্য তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সিকিউরড গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ চালানো এবং নতুন কর্মী সংগ্রের কাজ করছিলেন।

    গ্রেফতার সদস্যরা ‌'গাজওয়াতুল হিন্দ' প্রতিষ্ঠার জন্য অনলাইন প্লাটফর্মে উগ্রবাদ প্রচারণাসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা করে আসছিলেন বলে জানিয়েছেন এন্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।  

    বুধবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর বারিধারা এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।  

    এর আগে বুধবার ভাের ৪টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর রায়েরবাগ ও কদমতলী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট।  

    গ্রেফতার জঙ্গি সদস্যরা হলেন- মাে. রায়হান হােসেন ওরফে সাব্বির হোসেন রাইহান ওরফে আল রাব্বী (১৮), তানভীর হােসেন (২১), মাে. আমিনুল ইসলাম (২১) ও সাগর ইসলাম ওরফে  ইউসুফ বিন আব্দুর রাকিব (২১)। এ সময় অভিযানে তাদের কাছ থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ২টি ছােড়া এবং ২টি বিভিন্ন উগ্রবাদী বই, ৫টি বুকলেট জন্দ করা হয়।  

    পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান বলেন, গ্রেফতার আসামিরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তারা সবাই একই এলাকায় বসবাস করতেন। সেই সুবাদে তারা নিয়মিত দেখা স্বাক্ষাৎ ও অনলাইনে যোগাযোগ চালাতেন৷ গত ৬ মাস ধরে তাদের ওপর নজরদারি চালিয়ে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মো. রায়হান হােসেন ওরফে সাব্বির হােসেন রাইহান মাতাউল হাজি আব্দুর লতিফ ভূইয়ান কলেজের ছাত্র। তানভীর হােসেন স্থানীয় হাজী মিছির আলী ডিগ্রি কলেজের ২য় বর্ষে শিক্ষার্থী।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ