ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বরিশালে পুনাকের সামাজিক বনায়ন কর্মসূচির সূচনা

    বরিশালে পুনাকের সামাজিক বনায়ন কর্মসূচির সূচনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “মুজিববর্ষের অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই স্লোগান নিয়ে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বুধবার বেলা পৌঁনে ১টার দিকে নগরীর রূপাতলীতে নির্মাণাধীন বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে সামাজিক বনায়ন কর্মসূচির শুভ সূচনা হয়।

    এসময় উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অপারেশন এ্যান্ড প্রসিকিউশন এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হোসেন, তার সহধর্মিণী ফয়জুন নাহার, উপ-কমিশনার (ক্রাইম অপারেশন এ্যান্ড প্রসিকিউশন) খাঁন মোহাম্মদ আবু নাসের ও তার সহধর্মিণী বিএমপি পুনাকের উৎপাদন সম্পাদিকা ও সাধারণ সম্পাদিকা সুবর্ণা আক্তার সম্পা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. রাসেল, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. মাসুদ রানা প্রমুখ।

    এর আগে বুধবার বেলা ১২টায় পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন পুলিশের আইজিপি বেনজির আহমেদ। দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধনের পর পরই বরিশালে সামাজিক বনায়ন কর্মসূচির সূচনা হয়।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ