ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল

    বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের আনন্দে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিল করা হয়েছে। 

    বুধবার সকাল ১১ টায় শহরের পোষ্ট অফিস রোড থেকে পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। 

    বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো বিজয় মিছিলে জেলার ক্রিকেট প্রেমী খেলোয়ার, সমর্থক, শিক্ষার্থী সহ সকল স্তরের ক্রিড়া অনুরাগী মানুষের উৎসাছ ছিলো চোখে পড়ার মত। 

    এসময় বিজয়ের আনন্দে স্লোগানে স্লোগানে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন তাহসান আহম্মেদ শাহিল, সাইমুন শাকিব, আহাদুজ্জামান অমি, আবিদ, অনিক, আসিফ সহ আরো অনেকে। পিরোজপুর ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম জানান, বাংলাদেশ ক্রিকেট দলের যে কোন বিজয়ে আমরা পিরোজপুর ক্রিকেট প্রেমীরা প্রত্যেক বিজয়েই বিজয় মিছিল করে থাকি কিন্ত লকডাউন থাকার কারনে আমরা দেরিতে হলেও সবাই মিলে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছি।

    ক্রিকেট প্রেমী সকল খেলোয়ার, সমর্থক ও শিক্ষার্থীদের অনুরোধেই আজকের আমরা বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে পিরোজপুরে বিজয় মিছিলে অংশগ্রহন করেছি। ঝিমিয়ে পড়া শিক্ষার্থীদের খেলার মাঠে ফিরিয়ে নিতে তাদেও মধ্যে বাংলাদেশের প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি ভালোবাসা অটুট রাখতে আমাদের এ বিজয় মিছিল।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ