ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • কলাপাড়ায় ৪৪পিস ইয়াবাসহ দুইজন আটক

    কলাপাড়ায় ৪৪পিস ইয়াবাসহ দুইজন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ৪৪পিস ইয়াবাসহ মোঃ আরিফ খান(৩৬) এবং মোঃ তানভির হোসেন সোহাগ (২৭) নামের দুই জনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

    মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে পর্যটন কেন্দ্র কুয়াকাটার আবাসিক হোটেল সৈকত থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় আসামী আরিফের জিন্স প্যান্টের ডান পকেটে থাকা সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৪ (চুয়াল্লিশ) পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃত দুই আসামির বাড়ি পটুয়াখালী সদর থানার মৌকরন গ্রামে।


     মহিপুর থানা পুলিশ স‍ূত্রে জানা গেছে, কুয়াকাটা পৌরসভার আবাসিক হোটেল সৈকতের বি-১ রুমের মধ্যে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ মাদক বিক্রেতাদের আটক এবং ৪৪ পিস ইয়াবা জব্দ করে। এ ব্যাপারে মহিপুর থানা পুলিশের এস আই রাশেল বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেছেন যার নং-৩৪০।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিক্তিতে আসামিদের ৪৪পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ