ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পিরোজপুরে নারী চিকিৎসককে মারধর, মালামাল লুট  

    পিরোজপুরে নারী চিকিৎসককে মারধর, মালামাল লুট  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসকদের সরকারী বাস ভবনে একটি ফ্লাটে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। এ সময় সেই বাসায় থাকা নারী চিকিৎসক ডা. সানজিদা আজাদ শিখাকে মারধর করে আহত করে চোরেরা। বুধবার ভোররাতে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারী বাস ভবনে নিচতলার একটি ফ্লাটে এ চুরির ঘটনা ঘটে। 

    এ সময় চোরেরা ঘরের আলমাড়ি খুলে নগদ ৫২ হাজার টাকা, একটি ল্যাপটপ ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়।  বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানানা পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আ. জা. মো: মাসুদুজ্জামান।  আহত ডা. সানজিদা আজাদ শিখা (২৮) পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।  

    পিরোজপুর সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: শিশির রঞ্জন অধিকারী আহতের বরাত দিয়ে জানান, ডা. সানজিদা আজাদ শিখা পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসকদের সরকারি কোয়ার্টরের একটি ভবনের নিচের তলায় একা থাকতেন। বুধবার ভোর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দ্যেশে নিয়ে বাসার জানালার গ্রিল কেটে তারা বাসার ভিতরে প্রবেশ করে। 

    এ সময় ডা. সানজিদা আজাদ শিখা বিষয়টি টের পেয়ে ডাকাতিতে বাধাঁ দিতে গিলে ডাকাতেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে এবং তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অন্ত্র দিয়ে মারধর করে। ডাকাতের এ সময় ঘরের আলমারী ভেঙ্গে নগদ ৫২ হাজার টাকা, একটি ল্যাপটপ ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়।  

    ডা: শিশির রঞ্জন অধিকারী জানান, আহত ডা. সানজিদা আজাদ শিখা বর্তমানে তার বাসায় চিকিৎসাধীণ আছেন।  পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো: মাসুদুজ্জামান জানান, রাত সাড়ে ৩টার দিকে দুই জন চোর বাসার জানালার গ্রিল কেটে বাসার ভিতরে প্রবেশ করে। এ সময় ডা. সানজিদা আজাদ শিখা বিষয়টি টের পেলে তাদের বাঁধা দিতে এলে চোরেরা তাকে আঘাত করে এবং জিম্মি করে। পরে বাসায় ভিতরের থাকা নগদ  টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায় ।  থানায় অজ্ঞাত কয়েকজন আসামী দিয়ে অভিযোগ দায়ের করেছে ডা. সানজিদা আজাদ শিখা। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ