ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

    উজিরপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত নারী ইউপি সদস্য সুলতা বৈদ্য (৩২) মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

    উজিরপুর মডেল থানার ওসি মোঃ আলী আরশাদ জানান, কুড়লিয়া গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য সুলতা বৈদ্য তার স্বামী পঙ্কজ ঢালীর সাথে মোটরসাইকেলযোগে গৌরনদীর উদ্দেশে যাচ্ছিলেন।

    পথিমধ্যে বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ধামুড়া-সানুহার সড়কে মোটরসাইকেলটি একটি নসিমনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা নির্মাণের একটি রোলারের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ইউপি সদস্য ও তার স্বামী আহত হন।

    স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা ইউপি সদস্য সুলতা বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ