ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী
  • আমতলীতে অস্বাভাবিকভাবে বেড়েছে সবজির দাম 

    আমতলীতে অস্বাভাবিকভাবে বেড়েছে সবজির দাম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে সবজি বাজারে আগে থেকেই পণ্যের দাম ছিল চড়া। এ অবস্থায় গত জুলাই মাসের শেষের দিকে অতিবৃষ্টির কারনে বীজতলা এবং সবজি ক্ষেতের ক্ষতি হওয়ায় বর্তমানে অস্বাভাবিকভাবে বেড়েছে সবজির দাম।  হাবিব  নামে এক সবজি বিক্রেতা বলেন, আমতলীতে  বৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় পাইকার বাজারে শাঁক-সবজি কম আসছে। সংকটের কারণে সবজির দাম বাড়তি রাখা হচ্ছে। ফলে এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। 

    এদিকে ক্রেতারা বলেছেন, অতিবৃষ্টি কোন কারন নয়। এই মৌশুমে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সবজির দাম বাড়িয়ে দেন। এই সপ্তাহে সরেজমিন পর্যবেক্ষনে জেলার বিভিন্ন কাচাঁবাজারে দেখা গেছে, লকডাউনের প্রভাবে সবজি বাজারে আগের মতো ক্রেতা ছিল না। তবুও সবজির দাম ছিল চড়া। কাচাঁবাজারে প্রতি কেজি ঝিঙা, চিচিঙ্গা, ধুন্দল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকায়, টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, কাকরোল আকার ভেদে ৪০ থেকে ৫৫ টাকায়, বরবটি ৭০ থেকে ৮০ টাকায়, কচুর ছড়া ৮০ থেকে ৭০ টাকায়, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, পটল ৩০ থেকে ৪৫ টাকায়, পেঁপে ৪০ থেকে ৫০ টাকায়, দেশি শসা ৫০ থেকে ৬০ টাকায়, হাইব্রিড শসা ৪০ থেকে ৫০ টাকায়, আলু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

     নুতন বাজার এলাকার  একজন ক্রেতা জানিয়েছেন, বাজারে সবজি কিনতে গিয়ে দাম শুনে চমকে গিয়েছি। বয়লার মুরগি কিনেছি ১২০ টাকা দিয়ে অথচ বরবটি কিনতে হয়েছে ৮০ টাকায়। আগের সপ্তাহে ৪০ টাকা করে কিনে খেয়েছি। এ সপ্তাহে সকল সবজির দামও চড়া। দুই প্রকার সবজি কিনতে টাকা শেষ। ১০০ টাকার কাঁচাবাজারে একদিন চলে না। এদিকে পৌরশহরের পুরান বাজার, বাঁধঘাট এলাকার কাচঁবাজারে একই চিত্র লক্ষ করা গেছে। বাজারে লাউ ৬০ থেকে ৭০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, কাঁচকলা হালি ৪০ টাকা, কাঁচা মরিচ ১৪০ টাকা, লাল শাঁক বিক্রি হচ্ছে ৩০ টাকায়, ডাটা শাঁক ৪০ টাকায় বিক্রি হচ্ছে। 

    উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম  বলেছেন, প্রাথমিক তথ্যমতে অতিবৃষ্টিতে উপজেলায় প্রায় ১৭৬ হেক্টর সবজি ক্ষেত পানির নিচে নিমজ্জিত হয়েছিল। যার ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক কৃষক। তবে ক্ষতি পুষিয়ে সবজির উৎপাদন আবার বৃদ্ধি পাচ্ছে এখন।  কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হলেও সুইজসগেট দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। উপজেলার শাক-সবজির দাম বৃদ্ধি একটা রীতিতে পরিণত হয়েছে। সবজির দাম বৃদ্ধির কোন কারন নেই বলে জানিয়েছেন তিনি। কাঁচা বাজারের আরতদারদের সঙ্গে কথা বললে তারা জানান, আমতলীর  অনেক এলাকায় অতিবৃষ্টি হওয়ায় সবজি উৎপাদন ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই সবজি অন্যান্য মোকাম  থেকে কম আসছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ