ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • প্রতিটি উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নির্মাণের দাবি পংকজ নাথ এমপির

    প্রতিটি উপজেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নির্মাণের দাবি পংকজ নাথ এমপির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে শোক দিবসের আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রতিটি উপজেলা জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নির্মাণের দাবি জানান।

     এসময় সাংসদ পংকজ নাথ আরো বলেন, ১৫ ই আগষ্ট হত্যাকান্ড ছিলো মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সুস্পষ্ট ষড়যন্ত্র। স্বাধিকারের জন্য আজিবন সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ফলে বাঙালি জাতি, বাংলাদেশ এবং সমার্থক শব্দে পরিনত হয়েছিল। 

    এসময় সাংসদ কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। আজ সোমবার রাতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,  উপজেলা চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, তৌফিকুর রহমান, মাষ্টার নাছির উদ্দীন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ