ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালে আটক ব্যক্তির মৃত্যু

    পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালে আটক ব্যক্তির মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকালে আটক মাকসুদ (৪৩) নামে সন্ধেহভাজন এক মাদকাসক্ত যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রাত আটটার দিকে পৌর শহরের চরপাড়াস্থ স্বনির্ভর রোডে এ ঘটনা ঘটে। মৃত মাকসুদ সাবেক পুলিশ কর্মকর্তা মৃত ইলিয়াছ হোসেনের বড় ছেলে। 

    স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় স্বনির্ভর রোড এলাকায় অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় ইয়াবা ব্যবসায়ী সন্দেহে মাকসুদকে আটক করলে তাদের সাথে মাকসুদের ধস্তাধস্তি হয়। পরে মাকসুদ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। 


    হাসপাতালের চিকিৎসক জানান, প্রাথমিকভাবে তার হাতে হ্যান্ডকাফের ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই জসিম উদ্দীন জানান, তাকে কোন মারধর করা হয়নি। আটকের পর ধস্তাধস্তিতে সে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
    পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, এ ঘটনায় ফৌজদারী অপরাধের অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ