ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রাজশাহী মেডিকেলে আরও ১১ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেলে আরও ১১ জনের মৃত্যু
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ আগস্ট) সকাল থেকে সোমবার (৯ আগস্ট) সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনা পজিটিভ ৭ জন এবং করোনার উপসর্গে ৪ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

    রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ২ জন, নওগাঁর ১ জন, পাবনার ২ জন। মৃতদের ৭ জন পুরুষ ও ৪ জন নারী। এদের ৫ জনের বয়স ৬১ বছরের ঊর্ধ্বে, ৩ জনের বয়স ৫১ বছরের ঊর্ধ্বে, ২ জনের বয়স ৪১ বছরের ঊর্ধ্বে এবং ১ জনের বয়স ১০ বছরের মধ্যে।

    তিনি জানান, সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩৯৯ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪২ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন। রবিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটের আইসিইউতে রয়েছে ১৯ জন।

    পরিচালক জানান, করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩৯৯ রোগীর মধ্যে ২১১ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১১৪ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন ৭৪ জন।

    রামেক হাসপাতাল পরিচালক জানান, রবিবার স্থানীয় দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৮ শতাংশ কম। এদিনের শনাক্তের হার ২৭ দশমিক ২৫ শতাংশ। আগের দিন শনিবার ছিল ৩৪ দশমিক ৬৩ শতাংশ। শুক্রবার করোনা শনাক্তের হার ছিল ৩০ দশমিক ২১ শতাংশ। এছাড়া বৃহস্পতিবার ২৩ দশমিক ৮২ শতাংশ, বুধবার ২৩ দশমিক ৮৩ শতাংশ, মঙ্গলবার ২৪ দশমিক ৯৩ শতাংশ, সোমবার ২৭ দশমিক ৭৪ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ