ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গমাতার আদর্শ আমাদের অনুপ্রেরণা যোগাবে:শিক্ষামন্ত্রী 

    বঙ্গমাতার আদর্শ আমাদের অনুপ্রেরণা যোগাবে:শিক্ষামন্ত্রী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধুকে “বঙ্গবন্ধু” হয়ে ওঠার ক্ষেত্রে যিনি অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। ঘর-সংসার, রাজনীতি সবই এক হাতে সামলেছেন তিনি। অত্যন্ত সাদা-সিধে জীবনের অধিকারী বঙ্গমাতা নেপথ্যে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে অনুপ্রেরণা যুগিয়েছেন। বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর অবদান অনস্বীকার্য। তাই সময় এসেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর আদর্শ এবং তাঁঁর জীবনাচরণকে তরুন প্রজন্মমের মাঝে ছড়িয়ে দেয়ার। যা আমাদের আগামীর পথ চলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে  অনুপ্রেরণা যোগাবে। 

    বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবিনারে এই কথাগুলো বলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আয়োজনে বিকাল ৪ টায় এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন। 

    স্বাগত বক্তব্য রাখেন ববির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তাসনুভা হাবিব জিসান। ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন ববি শিক্ষক সমিতির সভাপতি, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মোঃ আরিফ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে ববির আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী নূর-ই-নিশাত। 

    ওয়েবিনারে যুক্ত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টর, পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, দপ্তর প্রধানগণ এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃবৃন্দ। ওয়েবিনার শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “বঙ্গমাতার জীবন ও কর্ম' শীর্ষক কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করা হয়।

    এতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন ববির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী  মোসাঃ রিমা আক্তার এবং পদার্থ বিজ্ঞান শিক্ষার্থী মোঃ আবুল ফাতাহ্। ওয়েবিনারটি সঞ্চালনা করেন ববি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, টিএসসির পরিচালক ড. মোঃ খোরশেদ আলম।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ