ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  •  লকডাউনের নামে সরকার শাটডাউন চাপিয়ে দিচ্ছে: ফখরুল

     লকডাউনের নামে সরকার শাটডাউন চাপিয়ে দিচ্ছে: ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

    সরকারের এই কঠোর লকডাউনের উদ্যোগকে সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লকডাউনের নামে জনগণের ওপর সরকার শাটডাউন চাপিয়ে দিচ্ছে। সরকার পরিকল্পিতভাবে নানা ঘটনা ঘটিয়ে বিরোধীদলকে দমনে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস উঠেছে। অথচ এ নিয়ে সরকারের কোনও চিন্তা নেই।

    ফখরুল আরও বলেন, হেফাজতের ঘটনায় বিএনপি জড়িত নয়। অথচ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মামলার আসামি করে গ্রেপ্তার করছে।

    দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ