ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বরিশালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত 

    বরিশালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।

    রবিবার ( ৮ আগস্ট) সকাল  সাড়ে ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান উপভোগ করা হয়।

    পরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

    এসময় বরিশাল জেলায় ৭৭ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৩০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস।

    বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল হৃদয়েশ্বর দত্ত, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর দিলারা খানম, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বিসিসি’র সংরক্ষিত নারী কাউন্সিলর কোহিনুর বেগম, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সহযোগিতা প্রাপ্ত নারীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ