ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • হেলেনার বাসায় তল্লাশি, গুরুত্বপূর্ণ মালামাল জব্দ

    হেলেনার বাসায় তল্লাশি, গুরুত্বপূর্ণ মালামাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তল্লাশি অভিযান চালায়। একই সময় চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসাও তল্লাশি চালায় সিআইডি। 

    অভিযানে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, পেনড্রাইভ ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। তবে অন্যান্যদের বাসা থেকে কোনো মালামাল জব্দ করা হয়েছে কিনা তা নিশ্চিত করেনি সিআইডি।

    শনিবার (৭ আগস্ট) রাতে তল্লাশি শেষে অভিযানে অংশ নেওয়া সিআইডির কর্মকর্তারা এসব তথ্য জানান।

    তল্লাশিতে অংশ নেওয়া সিআইডির এক কর্মকর্তা জানান, নায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ ও হেলেনা জাহাঙ্গীরের বাসায় একযোগে তল্লাশি চালানো হয়। এ সময় হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, পেনড্রাইভ ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

    প্রয়োজনে আবারও তল্লাশি করা হতে পারে বলে জানান সিআইডি কর্মকর্তা।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ