ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বিসিসি’র ২১ নম্বর ওয়ার্ডে টিকা কার্যক্রম তদারকিতে কাউন্সিলর মান্না

    বিসিসি’র ২১ নম্বর ওয়ার্ডে টিকা কার্যক্রম তদারকিতে কাউন্সিলর মান্না
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে শনিবার থেকে শুরু হয়েছে করোনা ভাইরাসের গণ টিকা প্রদান কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম চলছে। প্রথম দিনে প্রতিটি টিকাদান কেন্দ্রেই সাড়া পড়েছে টিকা গ্রহণে আগ্রহীদের।

    নগরীর অন্যান্য টিকা কেন্দ্রের ন্যায় সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়। সকাল ৯টায় কার্যক্রমের শুরু থেকেই কেন্দ্রটিতে ভিড় জমান টিকা নিতে আগ্রহীরা। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করেন।

    এসময় কেন্দ্রে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রম পর্যবেক্ষণ এবং তদারকি করেন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ মান্না।

    তিনি বলেছেন, ‘কোভিড-১৯ মহামারীর এই দুর্যোগকালীন সময়ে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র উদ্যোগে ৩০টি ওয়ার্ডে একযোগে গণ টিকা কার্যক্রম চলছে।

    করোনা ভাইরাস এর ভয়াবহতা থেকে বাঁচতে ভ্যাকসিন গ্রহণ এবং সাবধানতার বিকল্প নেই উল্লেখ করে কাউন্সিলর মান্না নিয়ম অনুযায়ী নিবন্ধন করে এসএমএস পেয়ে কেন্দ্রে এসে টিকা গ্রহণ করে করোনা ভাইরাস মোকাবেলার অগ্রযাত্রার সামিল হওয়ার আহ্বান জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ