ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু
    ছবি : প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে আরও ১২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে চারজন করোনা পজেটিভ,  পাঁচজন উপসর্গ নিয়ে এবং তিনজন করোনা নেগেটিভ হবার পর মারা যান। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত একদিনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

    রামেকের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এদের মধ্যে রাজশাহীর বাসিন্দা ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ২ জন, নাটোরের ১ জন, নওগাঁর ১ জন ও সিরাজগঞ্জের ১ জন বাসিন্দা ছিলেন। 

    শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৭ জন। 

    এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ১৮২টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩০ দশমিক ২১ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯৭ নমুনায় ১৮ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ