ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • তীব্র সমালোচনাকারী বিএনপি নেতারা এখন টিকা নিয়েই স্বস্তিতে: তথ্যমন্ত্রী

    তীব্র সমালোচনাকারী বিএনপি নেতারা এখন টিকা নিয়েই স্বস্তিতে: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার টিকার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছিলেন বিএনপি নেতারা। তারাই আবার সেই টিকা নিয়েই স্বস্তি প্রকাশ করে প্রমাণ করলেন যে তারা মিথ্যে সমালোচনাই করেন এবং গাধা জল ঘোলা করেই খায়।


    তথ্যমন্ত্রী শুক্রবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় ময়দানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান বলেন, বিএনপি নেতারা এমনও বলেছিলেন, টিকা নিলে স্বাস্থ্যের ক্ষতি হবে, তারাই পরে গোপনে এবং কেউ কেউ প্রকাশ্যেই টিকে নিয়েছেন, ডা. জাফরুল্লাহ সাহেবও অনেক সমালোচনা করে শেষে বললেন, টিকা নিয়ে খুব আরাম পাচ্ছেন। মির্জা ফখরুল সাহেব নিয়েছেন, ক'দিন আগে দেখলাম, রিজভী সাহেবও চুপি চুপি টিকা নিয়েছেন।   

    মন্ত্রী বলেন, ‘মহামারির মধ্যে জনগণের পাশে না থেকে সরকারের অযথা সমালোচনায় ব্যস্ত বিএনপিনেতাদের স্বরূপ হচ্ছে, তাদের বেশিরভাগই ক্ষমতার উচ্ছিষ্ট গ্রহণ করতে বিএনপিতে যোগ দিয়েছিলেন। জিয়া বন্দুকের নল উঁচিয়ে ক্ষমতা দখল করলে তারাও ফুটবলের দলবদলের মতো তার বিএনপিতে যোগ দেন। ক্ষমতার উচ্ছিষ্ট বিলানোর পর 'রাজনীতির কাকেরা' গিয়ে এ বিএনপি গঠন করেছে।' 

    খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেরামত দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য হাবিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন। পরে উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী  বিতরণ করেন তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ