ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মডেল মৌ মাদক মামলায় ফের ৪ দিনের রিমান্ডে

    মডেল মৌ মাদক মামলায় ফের ৪ দিনের রিমান্ডে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে ইয়াবাসহ গ্রেফতার মডেল মরিয়ম আক্তার মৌয়ের (মৌ আক্তার) মাদক মামলায় ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    শুক্রবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সতব্রত সিকদার শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

    এদিন দুপুর সাড়ে ১২টায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় মডেল মরিয়ম আক্তার মৌকে। এ সময় ফের ১০ দিনের রিমান্ডের আবেদন করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

    আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের এই আদেশ দেন।

    গত সোমবার (২ আগস্ট) ১০ দিনের রিমান্ড চেয়ে মৌকে আদালতে হাজির করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে, রোববার (১ আগস্ট) গভীর রাতে নিজ বাসা থেকে মৌকে মাদকসহ আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি জানান ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ। আটকের পর মোহাম্মদপুর থানায় মৌয়ের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ