ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • সময় যতই লাগুক বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী

    সময় যতই লাগুক বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে: আইনমন্ত্রী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সময় যতই লাগুক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মধ্যে যারা বিদেশে আছেন তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

    জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (৬ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী আনিসুল হক এ কথা জানান।


    আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন আইনমন্ত্রী। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য।

    আইনমন্ত্রী বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে শুধু শোক পালন করলেই চলবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন, আদর্শ পৌঁছে দিতে হবে। যতই সময় লাগুক না কেন, বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে। তাদের ধরে আনার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

    এ সময় মন্ত্রী ১৫ আগস্ট উপলক্ষে প্রচলিত নিয়ম অনুযায়ী কাঙ্গালিভোজের আয়োজন না করে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সেলুনকর্মী ও চায়ের দোকানের কর্মীদের খাদ্যসহায়তা দেওয়ার পরামর্শ দেন।

    অনুষ্ঠানে মন্ত্রীর ঘোষণা দেওয়া ৫ লাখসহ মোট ১০ লাখ টাকায় ১ হাজার প্যাকেটে খাদ্যসহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন সভাপতিত্ব করেন।

    আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আওয়ামী লীগ নেতা গোলাম সামদানী ফেরদৌস প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ