ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বৃষ্টিপাতের আভাস, কাল থেকে আরো বাড়বে

    বৃষ্টিপাতের আভাস, কাল থেকে আরো বাড়বে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ শুক্রবারও (৬ আগস্ট) দেশের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল শনিবার (৭ আগস্ট) থেকে এর পরিমাণ বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, শুক্রবারও একই আবহাওয়া বজায় থাকবে। শনিবার থেকে ক্রমাগত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। আগামী রবিবার (৮ আগস্ট) থেকে অঝোর ধারার মতো বৃষ্টি নামবে। যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

    এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

    আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে ৫৭ মিলিমিটার। এ সময় রাজধানীতে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    রাজধানীসহ এর আশপাশের জেলায় গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি হয়েছে। সারারাত থেমে থেমে এ বৃষ্টিপাত অব্যাহত ছিল। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাত হয়েছে। 

    বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় ভারি বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বেশকিছু বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এসব বজ্রপাতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

    আবহাওয়া অধিদপ্তর বলছে, মূলত দেশের মধ্যাঞ্চলে টানা কয়েক দিন রোদের কারণে তাপমাত্রা বেড়ে যায়। এর ফলে ওই এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। সে কারণে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি নামছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ