ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পরীমণি-রাজের বিরুদ্ধে পৃথক মামলা, ৭ দিন করে রিমান্ড চাইবে পুলিশ

    পরীমণি-রাজের বিরুদ্ধে পৃথক মামলা, ৭ দিন করে রিমান্ড চাইবে পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) হাতে আটক চিত্রনায়িকা পরীমণি ও প্রযোজক রাজ এবং তাদের দুই সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের হয়েছে। মামলার বাদী র‍্যাব-১।  

    বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি  নিশ্চিত করেন।  


    এদিকে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি ও আশরাফুল ইসলাম ওরফে দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ৩৬ (১) এর সারণি ২৪(খ)/৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪২(১)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ। 

    নজরুল ইসলাম ওরফে রাজ ও মো. সবুজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮- এর ৩৬(১) এর সারণি ২৪(খ)/৩৬ (১) এর সারণি ১০ (ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ। 

    এর আগে বুধবার (৪ আগস্ট) রাতে তাদের বনানীর বাসায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব। তাদের বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ